সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া...
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে। সমাজের অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া...
ছবি সংগৃহীত
সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। শনিবার দুপুর ২ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার অন্যতম নেতা ইব্রাহিম খলিল, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী সহ নেতাকর্মীরা।
মনোনয়ন
ফরম উত্তোলন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন,
দীর্ঘ ১৫ বছর পর গণতন্ত্রের পথে আবারও দেশ যাত্রা করছে। এই নির্বাচনে
সিপিবি অংশ গ্রহণ করছে। নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘদিন দেশ চলতে পারে না।
মেহনতি মানুষের মুক্তি জন্য কাস্তে মার্কার বিকল্প নেই। সম্মানিত
সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা সাধারণ মানুষের উন্নয়নের কথা
চিন্তা করে ভোট দিবেন কোন কথার ফাঁদে জড়াবেন না। জয় আমাদের হবেই।
তিনি
আরও বলেন মহান মুক্তিযুদ্ধ আমাদের মূল চেতনা। যারা মুক্তিযুদ্ধকে চাপা
দিতে চাইবে মুক্তিকামী জনগণ তাদের ধূলোয় মিশিয়ে দেবে। দেশের ক্রান্তিকালে
সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন বিভেদ নয়। একতাই আমাদের বিজয়ের
চাবিকাঠি।
তিনি সিলেট-১ আসনে ‘কাস্তে’ প্রতীকে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এই
লড়াইয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসএ/সিলেট