কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান...
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন করেছেন ‘বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব’ আব্দুল মালেক।
বুধবার বিকেল তিনি বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথ পরিদর্শন করেন। এসময় স্কুলের শিক্ষার মানবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন’সহ নানাবিধ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যাপক আলোচনা করেন। প্রতিষ্ঠানের শিক্ষকদের আরোও দক্ষ করতে ধারাবাহিকভাবে ট্রেনিং প্রদানের উদ্যোগ গ্রহনের কথা জানান।
সারাদেশে বিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ৪৫টি স্কুলের মধ্যে একটি স্কুল হচ্ছে ‘বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথ’। যা বিশ্বনাথের একমাত্র ইংলিশ ভার্সন প্রতিষ্ঠান। আর বিশ্বনাথে তা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
মহাপরিচালকের স্কুল পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথের প্রিন্সিপাল মনিকাঞ্চন চৌধুরী’সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসএ/সিলেট
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক...
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২২...
সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে গত মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন (৩২) হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীকে বুধবার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও...