রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা...
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
ছবি সংগৃহীত
জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধনী করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রানিসম্পদ দপ্তর ও মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমেদ চৌধুরী। পরিচালনা করেন উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা আবু জাহের। এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে প্রান্তিক খামারীরা গরু, ছাগল, গাড়ল, টাইগার মুরগী, সরালী মুরগী, দেশী বিদেশি কবুতর, বিদেশি ঘাস, সাইলেজ সহ বিভিন্ন উপকরণ স্টলে প্রদর্শন করেন। অতিথি বৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও খামারিদের সাথে কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চুরা মনি সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন (ইনচার্জ) আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।
এছাড়া স্থানীয় ও প্রান্তিক খামারী, প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসএ/সিলেট
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক...
কানাইঘাট সংবাদদাতা : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...