কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ছবি সংগৃহিত
সিলেটের শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহর ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে এসআই (নি.) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় ফোর্সসহ স্প্রিং টাওয়ার–০১ এর সামনে পাকা সড়কে টহল ও তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে আটককৃত রাব্বি হোসেন সাব্বির সিলেটের শাহপরান (রহ.) থানার সি-ব্লক এলাকার বাসিন্দা এবং তিনি আনছার হোসেনের ছেলে। পুলিশের দাবি, সন্দেহজনক অবস্থায় তাকে থামাতে গেলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনাটির পর ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার নামে ২০২৪ সালের গোলাপগঞ্জ থানার একটি পূর্বের মাদক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...