ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং...
ছবি সংগৃহিত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি এম এ মালিককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ইন্সটিটিউটের শিক্ষক-পরিচালনা পর্ষদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দাউদপুর ইউনিয়নের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও মানসম্পন্ন শিক্ষা, আর সেই পথেই তিনি এগিয়ে যেতে চান।
ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শফি আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সিলেট জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, আলমগির রেজা, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হুসেন লিটন, সদস্য আব্দুল জলিল সামায়ুন, সামসুল হক মসুদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুর রহমান সাচ্চু, পিয়ার মাহমুদ, মাছুম আহমদ রামিম, আলেখ মিয়া।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সম্ভাবনাময় পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে তুলে আসছেন এম এ মালিক। তার নৈতিক নেতৃত্ব ও জনবান্ধব চিন্তাধারা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি দোয়া-মাহফিলের মাধ্যমে শেষ হয়।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং...
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস–২০২৬ উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর মেন্টাল হেলথ’ কর্মসূচি। শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টায় নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ...
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য...