পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু...
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট...
ছবি সংগৃহীত
নগরীর এলাকায় অভিযান চালিয়ে তীর শিলং নামীয় জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ী নরসিংহ টিলা কবরস্থানের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার বাগজান তিরিশিরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, নগরীর ভাতালিয়া ৮৮ নম্বর বাসার মৃত আরমান উল্লাহ’র ছেলে বদরুল ইসলাম, একই এলাকার ৮৮/১ নম্বর বাসার বদরুল ইসলামের ছেলে আকিল ইসলাম অপু, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোপালনগর রামপুরের মৃত সতেন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার, নগরীর কামালগড় কালিঘাটের মৃত মক্কু মিয়ার ছেলে গোলজার আহমদ ও চাঁদপুর জেলার সদর থানার ইব্রাহিমপুরের মৃত কালু পাঠানের ছেলে সৈয়দ আহমদ। আটকদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।
এসএ/সিলেট