সিলেটের সড়ক যেন মৃত্যুর ফাঁদ:...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী স্থাপন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে শাহ আরেফিন মোড়ে ওই ব্যারিকেড বসানো হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কের ওপর লোহা দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। ব্যারিকেডটি স্থাপনের ফলে পাথর বহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহনের প্রবেশ করতে পারবে না। এতে পাথর লুট অনেকটাই বন্ধ করা সম্ভব হবে।
এর আগে শাহ আরেফিন টিলা পরিদর্শন করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম। এসময় তিনি ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পাথর লুট ঠেকাতে লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে একাধিক অভিযান পরিচালনা করে টিলা থেকে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয় উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘জেলা প্রশাসনের অনুমোদনে পাথর লুট বন্ধ করতে উপজেলা প্রশাসন লোহার বেষ্টনী স্থাপন করেছে। ফলে পরিবহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারবে না।’
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাথর লুট বন্ধ করতেই শাহ আরেফিন টিলার সড়কে লোহার বেষ্টনী স্থাপন করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...
পৈতৃক সম্পত্তি...
নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার...
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল...
এহসানুল ইসলাম ও তাজিন ইসলাম কর্তৃক পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে সিলেট প্রেসক্লাব ও বিভিন্ন ফেসবুক পেজে আয়োজিত সংবাদ সম্মেলনের...