কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ছবি সংগৃহিত
সিলেটে ওমান প্রবাসীর স্ত্রী হালিমা হত্যা মামলায় একজনকে আটক করেছে র্যাব-৯। আটক জুনেদ আহমদ নগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের মৃত হারিছ আলীর ছেলে। রবিবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
র্যাব জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, নোয়াগাঁওয়ের এক ওমান প্রবাসীর স্ত্রী মোছা. হালিমা বেগমের লাশ গত ৫ নভেম্বর রাত ৯টার পর বাড়ির পাশে পড়ে থাকতে দেখেন তার মেয়ে। তাকে স্বামীর বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসেন তার চাচা বাবুল মিয়া। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল যার সামনে ও পেছনে দুটি গিটও দেওয়া হয়েছিল।
মেয়ের ধারনা, পারিবারিক বিরোধের জের ধরে তার চাচা আলী হোসেন ও বাবুল মিয়া এবং তার স্ত্রী নাছিমা মিলে হালিমা বেগমকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার পর বাড়ির ছাদ থেকে লাশ নিচে ফেলে দিয়েছেন। তাদের সঙ্গে শুধু পারিবারিক বিরোধই নয়, হালিমাকে আলী ও বাবুল বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিতেন বলে জানায় র্যাব।
এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং ৪/৬/১১/২৫)। এরপর র্যাব তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃত জুনেদের সম্পৃক্ততা পায়। তাকে জালালাবাদ থানায় হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহীদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...