ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং...
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, টাইফয়েডের কারণে অনেকের অঙ্গহানি হয়।
এমনটি মৃত্যুও হতে পারে। তাই সরকার এই রোগ থেকে বাঁচাতে শিশুদের বিনামূল্যে টিকাদানের উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগ বাস্তবায়নে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকা দিতে হবে।
টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বুধবার (০৮ অক্টোবর) নগর ভবনে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশের মতো সিলেট মহানগরীতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
রেজাই রাফিন সরকার বলেন, আমরা প্রতিটি শিশুকে নিরাপদে রাখতে চাই। তাই সিলেট নগরীর ১ লাখ ৬২ হাজার শিশুকে টাইফয়েডের টিকাদান করা হবে। এই উদ্যোগ সফলে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে শিক্ষকবৃন্দ সহযোগিতা করলে সকল শিশু এই টিকা পাবে। এক ডোজ টিকাদানের মাধ্যমে যদি শিশুদের টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে বাঁচানো যায় তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহমেদের সভাপতিত্বে সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্য কর্মীরা শিক্ষার্থীদের টিকাদান করবেন। সিসিকের স্থায়ী-অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রেও টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পুরো এক মাস এসব কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ছিন্নমূল ও পথশিশু যাদের জন্মনিবন্ধন নেই, তাদেরও টিকা প্রদান করা হবে। নিবন্ধিতরা যখন প্রয়োজন তখনই অনলাইন থেকে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন।
সভায় আরো বক্তব্য দেন, উপপরিচালক (ইপিআই) ডা. মো. শাহরিয়ার, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, ইউনিসেফ বাংলাদেশের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নভোজ্যোতি দাশ প্রমুখ।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং...
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস–২০২৬ উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর মেন্টাল হেলথ’ কর্মসূচি। শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টায় নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ...
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য...