মানসম্মত অবকাঠামো নির্মাণে...
সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...
সিলেটে বিভিন্ন শাখার সামনে মানববন্ধন
ছবি সংগৃহিত
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশি ফোরাম। সোমবার (৬ অক্টোবর) সিলেটে বিভিন্ন শাখার সামনে তারা মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা এস আলমের অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান। এ সময় এস আলম গ্রুপের কর্তৃক পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আলম, ইমরান আহমদ, সাংবাদিক কবির আহমদ, এডভোকেট আব্দুল হাফিজ, অধ্যাপক মো. নূরুর রহমান, ছাত্রনেতা তোফায়েল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ উদ্দিন, এহসানুল হক তাহের, এস এম মুসা, হাবিবুর রহমান, সুমন আহমদ চৌধুরী, সেলিম আহমদ, আব্দুস সোবহান, মো. রুহুল আমীন, দুলাল হোসেন, সাদিক আহমদ, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, আব্দুল কাদির, আবুল খায়ের, মনোয়ার হোসেন, রাকিব হাসান শান্ত, সাজ্জাদা হোসেন, হুমায়ূন আহমদ, এমরান আহমদ, সাদিক আহমদ, বাখলুল মিঠু, দীপক রায়, খলিলুর রহমান, আব্দুল আহাদ ও জাকির আহমদ প্রমুখ।
ইসলামী ব্যাংক সিলেট শাখা, লালদিঘীরপার, আম্বরখানা, জিন্দাবাজার, দক্ষিণ সুরমা, শাহপরাণ শাখাসহ সিলেট জেলার বিভিন্ন শাখার সামনে এসব দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ে। এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গ অপেশাদার আচরণ করে আসছিলেন। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...
নগরীতেঝটিকা মিছিলের ঘটনায় জড়িত সন্দেহে মো. মাহফুজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (১৩...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...
মহানগর বিএনপির আওতাধীন ৩৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক মো. কাহির আহমদ এবং সাংগঠনিক...