সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের...
দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন, সিলেট প্রেসক্লাবের...
এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন
ছবি সংগৃহীত
প্রবাসী বাংলাদেশিদের গর্ব বাড়িয়ে দিলেন এনটিভি ইউরোপের সিইও ও প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে তিনি সেনেট ও এসেম্বলি থেকে দুটি পৃথক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সাবরিনা হোসেন প্রথমে নিউইয়র্ক স্টেটের সেনেটর লুইস আর. সেপুলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ “সার্টিফিকেট অফ রিকগনিশন” গ্রহণ করেন। এরপর নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ইউডেলকা টাপিয়ার কাছ থেকেও আরেকটি সম্মাননা অর্জন করেন।
অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা টাপিয়া বলেন, “সাবরিনা হোসেনের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রশংসনীয়।”
মিডিয়া, কমিউনিটি এনগেজমেন্ট ও নারী ক্ষমতায়নে তাঁর অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখ করা হয়।
দুটি সম্মাননা গ্রহণের পর আবেগঘন কণ্ঠে সাবরিনা হোসেন বলেন, “আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি শুধু আমার নয়, বরং আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির। আমার কাজকে যে এত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, তা আমাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “নারী ক্ষমতায়ন, প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের জন্য কিছু করা—এটাই আমার মূল লক্ষ্য।”
সাবরিনা হোসেনের এই অর্জনে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি গভীর আনন্দ প্রকাশ করেছে। তাদের মতে, এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বমঞ্চে প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
স্বর্ণালী সিলমোহরখচিত এই বিশেষ সম্মাননা প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য ও স্বপ্নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সাবরিনা হোসেন নিজ প্রচেষ্টায় প্রমাণ করেছেন—প্রবাসে থেকেও মাতৃভূমির গৌরব বাড়ানো সম্ভব।
তাঁর গর্বিত পিতামাতা জানান, এ স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের বিশ্বাস, সাবরিনার মতো নেতৃত্ব সামনে এলে প্রবাসীদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিধ্বনিত হবে।
উল্লেখ্য, বর্তমানে সাবরিনা হোসেন নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫-এ যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
এসএ/সিলেট
দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন, সিলেট প্রেসক্লাবের...
গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী...
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুক্রবার দুপুরে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন...
সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রথমবারের মতো লিখিত পরীক্ষা নিয়েছে। শনিবার বিকেল ৩টায় এ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...