সুনামগঞ্জে সিএনজিতে মিলল ১১৮ বোতল...
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারীদের হামলায় বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংগালভিটা বিওপি থেকে সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল রূপনগর এলাকায় টহল দিতে যায়। রাত প্রায় ১০টার দিকে সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে ওই দলটি গেলে ভারতের দিক থেকে একটি গরুভর্তি ট্রলার নিয়ে চোরাকারবারিরা প্রবেশ করে।
বিজিবি টহল দল বাধা দিলে শতাধিক চোরাকারবারি একত্রিত হয়ে তাদের ঘেরাও করে ফেলে। এ সময় তারা ইট-পাথর, বল্লম নিক্ষেপ করে এবং দেশীয় গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যরা ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গরু ও মালামাল সুনামগঞ্জের মধ্যনগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে বলেন, চোরাকারবারীরা সংঘবদ্ধভাবে আমাদের টহল দলের ওপর হামলা চালিয়েছে। আমাদের এক সদস্য আহত হয়েছেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধী দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক...
সুনামগঞ্জের ছাতকে মানহানির মামলার প্রধান আসামি তানভীর আহমদ জাকিরের আয়োজিত দাওয়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশগ্রহণ করাকে কেন্দ্র করে স্থানীয়...
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায়...
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে...