বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
সিলেটে বিক্ষোভ সমাবেশে মইনুল
ছবি সংগৃহিত
আগামী ৭ অক্টোবরের মধ্যে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচল বন্ধ করতে হবে। অন্যতায় ৮ অক্টোবর থেকে নগরীতে কোনো ধরনের পরিবহণ না চালানোর ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে এবং সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, লেগুনা ও চালকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে তিনি বলেন, যারা সম্প্রতি বিক্ষোভ মিছিলের নাম করে আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ৭ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার ও ব্যাটারিচালিত রিকশা- টমটম চলাচল বন্ধ না করলে সিলেটের রাজপথে কোনো যানবাহন চলবেনা।
তিনি বলেন, যাদের ইন্ধনে বুধবারের হামলা হয়েছে তাদের খোঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ব্যাটারিচালিত রিকশা ও টমটম দুর্ঘটনা এবং যানজটের জন্য দায়ী। তাদের কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে আমরা স্বাগত জানাই।
সমাবেশে পরিবহণ খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ৮ অক্টোবরের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...