কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস...
সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’-এ...
ছবি সংগৃহীত
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিসহ দু'জন চোরাকারবারী গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে এসএমপি মিডিয়া সেল কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নি.) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অস্ট্রেলিয়া পয়েন্ট সংলগ্ন পাগইল বাইপাস রোডের চেকপোস্ট পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নিদনপুর গ্রামের মৃত মৃত ধীরেন্দ্র চন্দ্র দাসের পুত্র বিশ্বজিৎ দাস ও লিমন সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুড়িখলা এর ছয়ফুল আলীর পুত্র।
জব্দকৃত মালামাালের মধ্যে ১৬ হাজার পিস Gillette Wilkinson Sword Stainless Steel Blade অনুমানিক মূল্যঃ ৮০ হাজার টাকা, ৩৯০ পিস ভারতীয় ক্রীম অনুমানিক মূল্যঃ ১ লাখ ১ হাজার ৪০০ টাকা, ৬০টি ভারতীয় ডাব সাবান, অনুমানিক মূল্যঃ ১২ হাজার টাকা, ৮ কেজি ভারতীয় জিরা (প্রতি কেজি ৭০০ টাকা দরে), মূল্য ৫ হাজার ৬০০ টাকা, ২৪ প্যাকেট ভারতীয় ফুচকা, অনুমানিক মূল্যঃ ৬ হাজার টাকা, একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, অনুমানিক মূল্যঃ ৩ লাখ টাকা।
উক্ত ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইন মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’-এ...
আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি-২০২৬’। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও...
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ...
নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৪...
কিশোর অপরাধের কারণ, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব...