বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
ছবি সংগৃহিত
নারী ও পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠায় সিলেটে একটি বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. আনিসুজ্জামান চৌধুরী, এসআরইউ সেক্রেটারি, দি নিউ নেশন'র সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, জেলা জজ কোর্টের স্টাফ আরিফ রায়হান, বিভিন্ন যুব নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়। সভায় উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠন, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠান, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে কাজ করছে প্রকল্পটি।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...