কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান...
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল
ছবি সংগৃহীত
দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদ ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখা। সোমবার দুপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
আবুল মোহাম্মদ দীর্ঘদিন ধরে সিলেটের আঞ্চলিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তাঁর কলমে ছিল সমাজ পরিবর্তনের বার্তা, ছিল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয়। সাংবাদিকতার দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে সহকর্মীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরিবারপ্রেমী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় সংগঠনের দায়িত্বশীলরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, সহ-সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ রুনু, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপলু মিয়া, নির্বাহী সম্পাদক খালেদ মিয়া প্রমুখ।
তাঁরা বলেন, আবুল মোহাম্মদের মৃত্যু সিলেটের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এসএ/সিলেট
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক...
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২২...
সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে গত মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন (৩২) হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীকে বুধবার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও...