কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান...
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
নর্থ ইষ্ট হাসপাতালে দোয়া ও আলোচনা সভায় বক্তারা
ছবি সংগৃহিত
নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এনায়েত উল্লাহ’র রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল (২৮আগস্ট) ১১ টায় কলেজের ১ নং ফাহিম ল্যাকচার গ্যালারীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হুসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অধ্যাপক ডা.এম. এনায়েত উল্লাহ সব সময় সময়ের খুব মূল্য দিতেন। তিনি ছিলেন সাদা মনের মানুষ ও সফল ব্যক্তিত্ব। দেশের ৭ জন শিক্ষাবিধদের মধ্যে একজন। তিনি তাঁর রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করেন।
সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা. ওমর বিন আব্দুল আজিজ নাদিম ও ৫ম বর্ষের ছাত্র সাব্বির আহমেদের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মৌলানা মামুনুর রশিদ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মূসা এম.এ কাইয়ুম।
পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন আবু আহমেদ সিদ্দিকী, অধ্যাপক ডা. কাজী আক্তার উদ্দিন, অধ্যাপক ডা. মো. শামিমুর রহমান, অধ্যাপক ডা. ফরহাত মহল ও ডা. এম ফয়েজ আহমেদ। শিক্ষক, চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হামিদা খাতুন, অধ্যাপক ডা. মাহমুদা কামরুন নাহার, ডা. কামরুল হোসেন আজাদ, অধ্যাপক ডা. অভিজিৎ দাস, ডা. আব্দুল্লাহ সাঈদ, ডা. ইকবাল আহমেদ, অধ্যাপক ডা. সেলিম রেজা, ডা. মো. আনিসুর রহমান ও অধ্যাপক ডা. নুরুল আলম।
কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লি. এর কোম্পানী সেক্রেটারী মো. আব্দুল ওয়াহিদ। বক্তব্য রাখেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমান ইন্টার্ণ ডা. আব্দুস সাকুর স্বপন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম.এ আউয়াল চৌধুরী প্রমুখ। সভায় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমের পুত্র অধ্যাপক ডা. ফজলে এলাহী নূরানী। তিনি তাঁর জীবনের বিভিন্ন অংশ তুলে ধরেন।
সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক...
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২২...
সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে গত মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন (৩২) হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীকে বুধবার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও...