মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা...
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন স্পট পরিদর্শন করেছে পাথর লুটের ঘটনায় গঠিত মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীনের নেতৃত্বে কমিটি ওই এলাকায় যায়।
পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এর আগে তারা ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কার এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তদন্ত কমিটির সদস্যরা লুট হওয়া সাদাপাথরের বেশ কয়েকটি স্থান সরেজমিনে ঘুরে দেখেন।
তবে পরিদর্শনকালে গণমাধ্যমের কাছে কোনো বক্তব্য দেননি তদন্ত কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির প্রধান জাহেদা পারভীন জানান, আমরা আরও একদিন সিলেটে থাকব। মঙ্গলবার সারাদিন আমরা স্থানীয়দের সাথে কথা বলব, বুধবার আমরা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলব।
উল্লেখ্য, গেল ২০ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে তদন্ত পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদের তদন্ত কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)।
এছাড়া সদস্য হিসেবে একজন করে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি; জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি রয়েছেন। তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে।
এসএ/সিলেট
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ক্রেতা ও বিক্রেতা পক্ষের দুই প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন...