ছাতকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
ছবি সংগৃহিত
ছাতক সংবাদদাতা:: সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ( ২৩ আগষ্ট) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম, এসআই মোফাখখারুল, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহি উদ্দিন, এএসআই তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
নিয়মিত মামলার আসামী ১৫ জন এফআইআর নং-২১, তারিখ-২৩ আগস্ট ২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোডে আসামী আমীর আলী (৩৫), হাসান (২৪), রুহিতুল ইসলাম নাহিদ (১৮), আব্দুল্লাহ (১৮), সাইদুর রহমান (২০), সিফাতুল ইসলাম ইমন (১৮), কবির আহমদ (২০), মাসুম আহম্মদ (১৮), রুহুল আমীন (২১), নাইমুর রহমান (২২), সালামিন আহমদ (১৮), লাহিন আহমদ (১৯), জয়নুল আবেদীন (১৮), কামরান আহমদ (২২)। মামলা নং-২২(৫)২০২৫, ধারা-৩০২/২৪ পেনাল কোডে আসামী রেদওয়ান হোসেন ওরফে রেদওয়ান আহমদ (২৩)। মাদক মামলার আসামী মামলা নং-২০(৮)২০২৫, জিআর-২৪২ শ্রী সুবাস দাস (১৯), মো. জাহাঙ্গীর আলম ওরফে রফিক (৩১)। সিআর-২৬৩২/২৪(কোতয়ালী) মামলার আসামী মো. লালন মিয়া (৩৮)।
ছাতক থানা ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...