জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক...
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, বিশ্বম্ভপুর উপজেলার মৌয়াকুড়া গ্রামের আঃ মজিদের পুত্র মো. আরাধন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন আ. মজিদের স্ত্রী- শমলা বেগম ওরফে ছমলা এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লালু মিয়া।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেরেনুর আলী জানান, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসনের জমিতে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এসময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান।
প্রায় ১৪ বছর বিচারকাজ সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এই হত্যা মামলার রায় ঘোষণা হয়। আদালতের এমন রায়ে সন্তুষ রাষ্ট্রপক্ষ।
আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. আবুল বাশার।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পান্ডারগাঁও...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এমএ আব্দুল মোতালিব ভূঁইয়াকে ধারালো...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিন বছর বয়সী শিশু জায়ান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা,...