কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে...
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
ছবি সংগৃহীত
সিলেট তামাবিল সড়কের এমসি কলেজের সামনে থেকে ৩ চোরাকারবারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮৬টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
তারা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট বসিয়ে সাড়ে ৬ লাখ টাকার কম্বলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহজালাল উপশহর ডি ব্লক ২৫নং রোডের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বালাকোট গ্রামের মৃত আক্তার হোসেন ও আমরাজ খাতুনের ছেলে মো. মঞ্জিল আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সালদিঘা গ্রামের মো. আব্দুর রউফ ও মরিয়ম বিবির ছেলে আলী হোসাইন ও ছাতক গোবিন্দগঞ্জের ঘিলাছড়া এলাকার মো. গৌছ আলী ও মহনারা বেগমের ছেলে রাসেল আহমদ ইমরান।
তাদের কাছ থেকে ৬ লাখ ৫১ হাজার ৫০০ টাকা দামের ১৮৬টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
তাদের সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারীকে ৪০ হাজার টাকা...
সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা...
রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬...
সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর সীমান্ত ভাঙন এবং এর ফলে দেশের মানচিত্রে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ...