সিলেট জেলা ক্রীড়া সংস্থায় এডহক...
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
ছবি সংগৃহিত
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ।
বুধবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী বাংলাদেশ।
প্রায় দেড় মাস ধরে একটি ইউনিট হিসেবে অনুশীলন শেষে এই জয় পেল বাংলাদেশ। দলের জয়ে আলপী আক্তার জোড়া গোল করেন। এক গোল করেন সুরভী আকন্দ প্রীতি।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহুর্তে। মধ্যমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। ভুটানী গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে। প্রথম গোলটি খানিকটা সৌভাগ্যবশতই।
বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।
তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। বাম প্রান্ত থেকে কর্নারে জটলার মধ্যে পোস্টে বল ঠেলেন আলপী আক্তার।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েও তা হাতছাড়া করে।
এসএ/সিলেট
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটে সিলেটের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড়...
দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে হকিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০...
আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার। সোমবার নিজের ফেসবুক পেজে অবসরের...
সিলেটসহ দেশের সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরভিত্তিক ক্রীড়া অবকাঠামো...