পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু...
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট...
ছবি সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকা থেকে মাওলানা জুবায়ের আহমদ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ( (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর আখালিয়া বড়গুল এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানা গেছে। জুবায়ের আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার।
নিহতের ভাগনে হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মাওলানা জুবায়ের আহমদ প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যাচ্ছিলেন। যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো।
এসময় রাস্তায় জমে থাকা পানি যুবায়ের আহমদের গায়ে ছিটকে দেয় নয়ন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন চাকু দিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবুও পুলিশ সার্বিক বিষয় তদন্ত করছে। আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।
এসএ/সিলেট