জৈন্তাপুরে বাসে অভিযানে ভারতীয় মদসহ...
সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি গেইটলক বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাইওয়ে...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের অভিযানে আরও সাত তরুণ-তরুণী আটক হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অসামাজিক কাজের দায়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- জিবান আহমদ, রুহুল আমিন, শফিকুল ইসলাম পাপ্পু, স্বপন মিয়া, এনি বেগম, মেহের জাবিন নামিয়া ও নিপা আক্তার তানিয়া।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিন সুরমা থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে একই দিন মহানগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের দায়ে দুই নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।
এসএ/সিলেট