লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে...
লিবিয়ায় সুমন মিয়া নামের এক যুবককে অপহরণ করে টাকা আদায়ের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার থেকে ছাদেক আহমদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২০ জানুয়ারি)...
ফাইল ছবি
কুয়াশার কারণে রোববার সকালে (৫ জানুয়ারি) আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করেছে। তবে দু’ঘণ্টা পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্লইটগুলো সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।
ফ্লাইট দুটি হচ্ছে- বাংলাদেশ বিমানের একটি ও ইউএস বাংলার বিএস-৩৩৪। এর মধ্যে ইউএস বাংলার ফ্লাইট রোববার (৫ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ও বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে সিলেট বিমাবন্দরে অবতরণ করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) দোহা এয়ারপোর্ট এবং বাংলাদেশের ফ্লাইট চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে চলে আসে সিলেটে।
তথ্যগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।
এসএ/সিলেট