হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকের...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর)...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকা থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ সেলিম মিয়া ও রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে হরষপুর (তেলিয়াপাড়া ফাঁড়ির) এস আই বুলবুল সহ একদল পুলিশ পুরাতন ঢাকা সিলেট মহাসড়ের তেলিয়াপাড়া রেলষ্টেশন সংলগ্ন স্হানে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গোপনসূত্রে খবর পেয়ে তিনি দ্রুত তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন। রবিবার সকাল ৬টার দিকে গাঁজাসহ পিকআপ আটক করা হয়।
এব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।গ্রেফতার দুজন কে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট