জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন...
ছবি সংগৃহীত
সরকার জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদ্রাসা, হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।
তিনি জানান, বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এ কর্মসূচিতে অংশ নেবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
তিনি আরও বলেন, সব ছেলেদের জন্য একই রকম এবং সব মেয়েদের জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে।
এসএ/সিলেট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের...
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...