কুয়েত বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস উদযাপন

post-title

ছবি সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস 'অমর একুশে-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬' উদযাপন করেছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় কুয়েত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ
এবং দূতাবাসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কর্তৃক সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

এরপর মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে একে একে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউনেস্কোর সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কর্তৃক প্রদত্ত ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

সর্বশেষে বায়ান্নোর সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশ সরকার এবং আপামর জনগণের সর্বাঙ্গীন সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধমে দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।

এসএ/সিলেট