আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২...
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি বড় ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে বিকট শব্দের...
সর্বশেষ আপডেট
সিলেট বানী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা চলছে। বিভিন্ন আসেন কেন্দ্রভিত্তিক ফল আসছে। কোথাও কোথাও পুরো আসনের ফলও জানা যাচ্ছে।
সর্বশেষ ১১ আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি জোট বেসরকারিভাবে সাতটি আসনে নির্বাচিত হয়েছে। জামায়াত জোট নির্বাচিত হয়েছে চারটি আসনে। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ০টি আসনে। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ০. ইসলামী আন্দোলন ০ টি ও অন্যান্য দলের …. জন বিজয় হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ীরা হলেন-
কুমিল্লা-৩: বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
কুমিল্লা-৪ এনসিপির হাসনাত আবদুল্লাহ।
রাজবাড়ী-২: বিএনপির হারুনুর রশীদ।
সুনামগঞ্জ-২ বিএনপির নাসির উদ্দিন চৌধুরী।
জয়পুরহাট-২ বিএনপির আবদুর বারী।
কুষ্টিয়া-১: বিএনপির রেজা আহমেদ বাচ্চু।
কুড়িগ্রাম-৪: জামায়াতের মোস্তাফিজুর রহমান।
সাতক্ষীরা-২: জামায়াতের আবদুল খালেক।
সাতক্ষীরা-৪- জামায়াতের জি এম নজরুল ইসলাম।
কিশোরগঞ্জ-৪: বিএনপির ফজলুর রহমান।
ঝিনাইদহ-১: বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে (একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত) ভোট নেওয়া হয়। এরপর শুরু হয় ভোট গণনা।
দীর্ঘ ১৮ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছোটখাট দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন ফলাফল ঘোষণার পরও সবাই ঐক্যবদ্ধ ও শান্তি বজায় রাখেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।
জুয়ে/সিলেট