গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

post-title

ছবি সংগৃহীত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে । শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শানাজ আহমদ (২৫) বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এসেছিলেন নিহত শানাজ আহমদ। দাওয়াত খেয়ে অন্য আরেক জনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়ে যান। এরপর বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা হন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসে। সুরতহাল শেষে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

এসএ/সিলেট