ক্ষমতা চাইতে আসিনি, আপনাদের পাশে...
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার শেষ গণমিছিল ইতিহাস সৃষ্টি করেছে। জনতার বাঁধভাঙা...
ছবি সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু মাথা নত করেনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানের দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের উন্নয়ন। আজকে সিলেট থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যাত্রা শুরু হলো।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল আছে, যারা আমাদের দল, আমাদের নেতার বিরুদ্ধে নানান কুৎসা রটনা করছে। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই দল সম্পর্কে সচেতন থাকতে হবে। সেই দল কে কী আপনারা চিনেন? তারা কি ভোট পাবে?
১৭ বছর লন্ডনে নির্বাসনে কাঠানোর পর সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে তারেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করেন। গতকাল বুধবার তিনি উড়োজাহাজে করে সিলেট আসার পর রাতে যান তার শ্বশুরালয়ের। এরপর আজ সকালে সিলেটের তরুণদের সঙ্গে মিলিত হন এক মতবিনিময় সভায়। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
সিলেটের আলিয়া মাদ্রাসার এই জনসভা শেষে তারেক রহমান বিভাগের আরও একটি পথসভায় অংশ নিয়ে সড়কপথে ঢাকা যাবেন।
এসএ/সিলেট