কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা...
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা...
ছবি সংগৃহীত
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, রোববার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় একাধিক অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও ভোগ্যপণ্যসহ খাদ্যসামগ্রী এবং প্রাণিসম্পদ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট ও সুপারি। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় দেশীয় শিং মাছ ও সুপারিও আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৯০ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট