খুলনা থেকে অপহৃত স্কুলছাত্রী দক্ষিণ সুরমায় উদ্ধার : অপহরক গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

খুলনায় অপহৃত ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া স্কুলছাত্র্রী খুলনার খানজাহান আলী থানাধীন একটি স্কুলের ছাত্রী। বুধবার (১৪ জানুয়ারি) রাতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

গ্রেফতারকৃত সোহাগ মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে র‌্যাব এসব তথ্য নিশ্চিত করে।

র‌্যাব জানায়, ভিকটিম খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেইট ইউসেফ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। ১ জানুয়ারি সকাল ১০টায় ভিকটিম নিজ বাড়ি হতে স্কুলে যাওয়ার জন্য রওনা করে। ভিকটিম স্কুল ছুটির পর বাড়িতে না আসায় বেলা দেড়টায় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্কুলের আশপাশের লোকজনকে ভিকটিমের ছবি দেখালে তার পিতা জানতে পারেন যে, ওইদিন বেলা ১১টায় অজ্ঞাত নামা ৩/৪ জন খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেইট বাস স্ট্যান্ড হতে জোরপূর্বক সিএনজি যোগে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কেএমপি, খুলনার খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এসএ/সিলেট