উন্নয়ন, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা মূল লক্ষ্য : চাকসু মামুন

post-title

সংগৃহীত

জকিগঞ্জ ও কানাইঘাটের উন্নয়ন, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

তিনি বলেন, পিছিয়ে থাকা এ জনপদের উন্নয়নের জন্য সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করছি। খেটে খাওয়া মেহনতি মানুষ এটাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু একটা মহল কিছুতেই  মেনে নিতে পারছে না।তারা নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র সাধারণ মানুষের ভালোবাসার জোয়ারে ভেসে যাবে।
সোমবার বাদ এশা জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের ছানপুর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। 
স্থানীয় মুরব্বি আবদুল মুকিতের সভাপতিত্বে ও যুবনেতা নাহিদুল ইসলামের পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি 
আবদুল মালিক, আবদুল আজিজ মেম্বার, 
রায় মোহন বিশ্বাস মেম্বার, অবর্ন বিশ্বাস মেম্বার, হিমাংশু চক্রবর্তী, মাস্টার আব্দুল মানিক, রইছ আলী, আবদুল মালিক, আসলাম হোসেন প্রমুখ।
 এর আগে পল্লী শ্রী বাজারে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আবদুল মন্নান মনা মিয়া, মো. ময়না মিয়া, হাজী ওয়াতির আলী, ছাম্পা লাল বিশ্বাস, নকেশ রায়, কুঞ্জ লাল রায়, দেবশ্বর বিশ্বাস, তেরা মিশা, মুস্তকিম আলী, মাস্টার ভাগ্যশ্বর বিশ্বাস, ফরন মিয়া, রতনেশ্বর বিশ্বাস, কটন বাবু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক