আমরা কারো দাসত্ব করব না,...
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি...
ছবি সংগৃহীত
বাংলাদেশের সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া’র উদ্যোগে খতমে কোর’আন, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সদরের ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের সহযোগিতায় রবিবার সকালে লামাগাঁও তালুকপাড়া জামে মসজিদের পুবের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সকল আরাম আয়েশকে উপেক্ষা করে, নির্যাতন নিপীড় সহ্য দেশে থেকেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপোষহীন।
তাই দেশবাসী তাঁকে দেশনেত্রী উপাধি দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা একই পরিবারের স্বামী-স্ত্রীকে দেশের মানুষ কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছেন। মরহুম বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে দেশের ৬% মানুষ উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠালে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ড. শাহজামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সরকারি মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু ও আলী আহমদ রেদওয়ানের এর যৌথ পরিচালনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসির উদ্দিন মেম্বার, মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান এ.কে.এম আব্দুল্লাহ, ফজলু মিয়া, হাজী জালাল আহমদ, সিদ্দিকুর রহমান সায়েম, নূর উদ্দিন, আইনুল হক, জইন উদ্দিন, লিটন মিয়া, আব্দুল হাসিম, আব্দুর রহিম, সেলিম উদ্দিন, আনফর আলী, রহমত আলী, শরিফ আহমদ, সিদ্দিকুর রহমান সাদেক, আব্দুল আলী, চুনু মিয়া, সায়েদ মিয়া, আলমাছ আলী, ওয়াশিদ আলী, ইসকার আলী, সুন্দর আলী, জায়েদ আহমদ, আব্দুল হক, ময়না মিয়া, দুদু মিয়া, বুরন মিয়া, নুর ইসলাম, মুখলেছ আলী, মুক্তার আলী, হোসেন আহমদ, কছির উদ্দীন, সেবুল মিয়া, হুশিয়ার আলী, আপ্তাব উদ্দীন প্রমুখ।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এর রূহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন লামাগাঁও তালুকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশীদ।
খতমে কোর’আন তেলাওয়াত করেন- হাফিজ মাওলানা মারজান আহমদ, হাফিজ মুফতি জাকারিয়া, হাফিজ মাওলানা জিয়াউল হক, হাফিজ শাকিবুজ্জামান সিহাব, হাফিজ রেদওয়ান আহমদ, হাফিজ মিনহাজ আহমদ।
এসএ/সিলেট