বিশ্বম্ভরপুরে ৮৭০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি আটক

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৮৭০ পিস ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার হালাবাদী গ্রামের হারুন অর রশীদের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে র‌্যাব সোমবার (৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে মাসুককে গ্রেফতার করে। পরে র‌্যাব তার পরিহিত জ্যাকেট তল্লাশি চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ৮৭০ পিস ইয়াবা জব্দ করে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাসুক মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। সেই সাথে তাহিরপুর থানার বিশেষ ট্রাইব্যুনাল ৭৮/১৫ নং মামলায় দুবছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক।

এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানায়।

এসএ/সিলেট