২৪টি পদে ৫৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৫ জানুয়ারি

post-title

ছবি সংগৃহীত

সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম এর সভাপতিত্বে এবং সহকারি নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল ও মো. কাওছার জুবায়ের এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন মনিটরিং কমিটির সদস্যমন্ডলী সহ বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৬৫ জন। ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীবৃন্দরা হলেন-সভাপতি পদে মো. আব্দুল ওদুদ, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সিনিয়র সহ-সভাপতি পদে মো. আলী হায়দার, মোছা. আয়েশা সিদ্দিকা (শিপা), জ্যোৎস্না ইসলাম ও পান্না লাল দাশ, সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান ও মোহাম্মদ গোলাম কিবরিয়া (রেজু), সাধারণ সম্পাদক পদে আবুল খায়ের হেলাল আহমদ, মো. জোবায়ের বখ্ত জুবের, দেলোয়ার হোসেন দিলু, বিপ্লব কান্তি দে মাধব, মুমিনুর রহমান (টিটু), মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও মো. হুমায়ুন রশীদ  (সোয়েব), যুগ্ম সম্পাদক-১ পদে মো. আজমল হোসেন, মো. আব্দুল মুকিত (অপি), মো. কামরুজ্জামান, জয়ন্ত চন্দ্র ধর, মো. তাজ রীহান (জামান) ও  মো. মতিউর রহমান, যুগ্ম সম্পাদক-২ পদে কানন আলম, মো. তানভীর আখতার খান ও মো. হেদায়েত হোসেন তানবীর, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে মনির উদ্দিন, মোবারক হোসাইন ও মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ও মোহাম্মদ আশিক উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে ঝুমকি পুরকায়স্থ ও সোলেমান আহমদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পদে মোঃ সিরাজুল হক ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে আবুল কালাম আজাদ (রিপন), মো. খোরশেদ আলম, মো. নাজমুল ইসলাম ও মোহাম্মদ নাজমুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক পদে জাকিয়া জালাল, মোছাম্মৎ সেবা বেগম ও সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম, সহ সম্পাদকের ৩টি পদে মো. আবুল হোসেন, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, মো. জাহিদুল হক জাবেদ, জিয়াউল হক মোস্তাক ও মো. দেলোয়ার হোসেন, এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মো. আতিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, এ.এস.এম আব্দুল গফুর, মো. আলীম উদ্দিন, মো. ইরফানুজ্জামান চৌধুরী, মো. ওবায়দুর রহমান, এ.কে.এম. ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও সুলতানা রাজিয়া ডলি প্রতিদ্ব›িদ্বতা করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম এবং সহকারি নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল ও মো. কাওছার জুবায়ের সমিতির সকল সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


এসএ/সিলেট