মহাজনপট্টি থেকে একাধিক চুরি ছিনতাই মামলার আসামি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

নগরীর মহাজনপট্টি থেকে একাধিক চুরি ছিনতাই মামলার এক আসামি গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার  (৫ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, রবিবার রাত ৮টায় কোতোয়ালী মডেল থানাধীন নগরীর বন্দরবাজার মহাজনপট্টিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ইমরান আহমদ মুছা নেত্রকোনা জেলার মদন থানা এলাকার বাঘজান গ্রামের অলিউর রহমান সাজুর ছেলে।

তিনি বর্তমানে নগরীর শামীমাবাদ ২নং রোডের হাবিব মিয়ার কলোনির ভাড়াটিয়া হিসাবে বসোবাস করছিলেন। সে একাধিক চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিধীন বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট