জৈন্তাপুরে সুপারি বাগান থেকে...
সিলেটের জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার সুপারি বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে খোঁজে না পাওয়ায় আটক করা সম্ভব...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) নিয়মিত মামলায় ৩ জন, জিআর সাজা পরোয়ানা মূলে ১ জন, সিআর সাজা পরোয়ানা মূলে ১ জন, জিআর পরোয়ানা মূলে ২ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্ত ৩ জনসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনিরুজ্জামান, দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার মামলা নং-২৬(১২)২৫ এর এজাহারনামীয় আসামি খোকন মিয়া ও লিটন মিয়াকে গ্রেফতার করেন। তারা উভয়েই মরহুম আব্দুস শহীদের পুত্র এবং গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
এছাড়া এসআই (নিরস্ত্র) মো. মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি কাওছার আহমদকে গ্রেফতার করেন। অপরদিকে এসআই (নিরস্ত্র) আব্দুল হান্নান ও এএসআই (নিরস্ত্র) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার মামলা নং-৩(১)২৬ এর এজাহারনামীয় আসামি মো. রাজু মিয়াকে গ্রেফতার করেন।
জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয় মো. মাসুদ রানা মাসুক ও মো. আব্দুর রহিমকে। সিআর পরোয়ানাভুক্ত আসামি সাদেক আহমদকে গ্রেফতার করেন এসআই (নিরস্ত্র) রুবেল দাস। এছাড়া এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ সারোয়ার জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সফর আলীকে গ্রেফতার করেন। অবৈধ বালু উত্তোলনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম মিয়া, মো. হারুন উর রশিদ ও মো. সাবেলকেও অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক সদর আদালত, সিলেটে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট