কানাইঘাটে ওয়ারেন্টভূক্ত ৩ আসামি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভ‚ক্ত ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোররাত সাড়ে ৩টায় কানাইঘাট থানাধীন বড়দেশ দক্ষিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নি.) মো. নূর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোররাতে অভিযান চালিয়ে কানাইঘাট সিআর-১৬৭/২৫ এর ওয়ারেন্টভ‚ক্ত বশিরুল ইসলাম, ফজলু আহমদ ও ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়।  উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


এসএ/সিলেট