বিয়ানীবাজারে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

post-title

ছবি সংগৃহীত

বিয়ানীবাজার থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় একজন এবং গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার মো. আফতাব আলীর বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়। এছাড়াও আলীনগর ইউনিয়নের রামদা বাজার থেকে জুনায়েদ আজম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে অভিযান পুলিশের পৃথক অভিযানে বড়লেখা থানার মামলা নং-১২ (৩)২২ এর সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রায়হান আহমদকে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, আসামীদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

এসএ/সিলেট