দিরাইয়ে দেশীয় মদসহ গ্রেপ্তার ২

post-title

ছবি সংগৃহীত

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ১ হাজার ৫২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। বুধবার রাতে দিরাই পৌর শহরের শাল্লা রোড এলাকার একটি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নিপ্পন সাহা ও উত্তম কুমার সাহা।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী মদসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট