সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া...
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে। সমাজের অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া...
ছবি সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ফাটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
এক শোক বার্তায় এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিল লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীন-সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক। তিনি, রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক অভিভাবক পরিনত হয়েছিলেন।
বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের প্রতীক। মানুষের অধিকার আদায়ে রাজপথে, আন্দোলন সংগ্রামে তার অবদান রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রে ফিরে পাওয়ার লড়াইয়ে গণমানুষের অধিকার বাস্তবায়নে অগ্রণীভূমিকা পালন করেছেন। পুরো দেশ আজ শোকে বিভূর। আমরা মরহুমার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এসএ/সিলেট