সিলেট -৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মামুনুর রশীদ

post-title

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন।

সোমবার বিকেল ৪টার দিকে বিএনপির নেতাকর্মী, সমথর্ক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, হেলাল আহমদ, সাবেক জেলা ছাত্রদলনেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, কানাইঘাট উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আলী, সিলেট ল' কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহিদ শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিম আহমদ প্রমুখ।

দলীয় সূত্র জানায়, সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে গঠিত সিলেট -৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চাকসু মামুন। কিন্তু কেন্দ্রীয়ভাবে বিএনপির সাথে জমিয়তে উলামায়ে বাংলাদেশের আসন সমঝোতা হলে দলীয় মনোনয়ন পাননি।

এমতাবস্থায় দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বলে জানিয়েছেন চাকসু মামুন।

এসএ/সিলেট