কানাইঘাটে চাকসু মামুনের শোডাউন

জনগণের টিকেটের চেয়ে বড়ো কিছু নেই: চাকসু মামুন

post-title

সংগৃহীত


জনগণের টিকেটের চেয়ে বড়ো কিছু নেই' বলে দাবি করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  পিছিয়ে থাকা জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যাশীত উন্নয়নের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে  সমর্থন দেয় এবং সহযোগিতা করে তাহলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো টিকেট হতে পারে না।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই। 
রবিবার বিকেলে কানাইঘাট বাজারে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। কিন্তু নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিলটি সমাবেশে রুপ নেয়। 
এর আগে বেলা আড়াই টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্কামীরা কানাইঘাট পৌর শহরের বাইপাস পয়েন্ট এসে জড়ো হয়।পরে শোডাউন করে কানাইঘাট মধ্য বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
তিনি আরও বলেন, জকিগঞ্জ - কানাইঘাটে দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার বেহাল দশা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়ন প্রশ্নে আমরা সবাই ঐক্য, সবার আগে এলাকার উন্নয়ন। 
চাকসু মামুন আরও বলেন ,এ অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। 
সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। এ দুর্গ রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। এ অঞ্চলে বিএনপিকে দূর্বল করার জন্য নানামুখি ষড়যন্ত্র চলছে। এ্সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি , ডা. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও কোষাধ্যক্ষ আবুল বাশারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট 
 উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক চৌধুরী চেয়ারম্যান, মাস্টার আবু বক্কর চেয়ারম্যান, রফিক আহমদ চৌধুরী চেয়ারম্যান, মানিক মিয়া চেয়ারম্যান, ডা.আবু শহীদ শিকদার, ওয়েছ আহমদ, মহানগর  কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ জনি,  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি,জেলা কৃষক দলের সদস্য হেলাল আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, সাবেক জেলা ছাত্রদলনেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম,  এবাদ মেম্বার,  আব্দুন নূর, কুতুবউদ্দিন মেম্বার, নজরুল ইসলাম, আব্দুর রব, শাহ জামাল, শামসুল ইসলাম, মখলিছ, বখতিয়ার চৌধুরী, জিএম কামাল, আব্দুল্লাহ চৌধুরী, আবুল কালাম, কুতুবউদ্দিন, মহিউদ্দিন, মঈনুদ্দিন, আহমদ হোসেন,  ছাত্রদলনেতা রুবেল , শিমুল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক