আমরা কারো দাসত্ব করব না,...
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি...
ছবি সংগৃহীত
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিকের পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সাংগঠনিক সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু ও গীতা পাঠ করেন অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট মহানগর দায়রা জজ আদলতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় সমিতির চলতি বছরে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন পেশ করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, শাবিপ্রবির অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, এম এ গণি, হাজী এম এ মতিন, অবসরপ্রাপ্ত এসপি কাওছার আহমদ হায়দরী, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. মামুন পারভেজ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, প্রফেসর ডা. হেলাল উদ্দিন ও মো. রুস্তুম খান এবং সমিতির শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা, শিক্ষা ট্রাস্টের সদস্য ও সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, মুহিবুর রহমান শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মো. মুহিবুর রহমান।
জীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিকান্দর আলী, সমিতির জীবন সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রফিক, কাজী আব্দুল জলিল খান, মাওলানা ফিরোজ উদ্দিন, ফারুক আহমদ, সৈয়দ আব্দুল হাকিম, আব্দুল কাদের, মো. শরিফ হোসেন, আহমদ কবির রিপন ও জহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, প্রচার সম্পাদক আবুল কাশেম, সাংষ্কৃতিক সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, ক্রীড়া সম্পাদক বাবুল সিদ্দিকী, সমাজ কল্যাণ সম্পাদক দুরুদ মোহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এম এ আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মহসিন হোসেন, মো. হাবিব আল নূর, চৌধুরী এনায়েত মাওলা রাজু, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত সমিতির জীবন সদস্যগণ নিজ নিজ পরিচয় প্রদানের পাশাপাশি নিজেদের অভিমত ব্যক্ত করেন।
বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী মৌলভীবাজার সমিতিকে আরো বেগবান করার লক্ষ্যে সমিতির সকল জীবন সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অতীতের মতো আগামী দিনগুলোতে সমিতি কর্তৃক গৃহীত সকল মানবিক ও সামাজিক উদ্যোগে শরীক হওয়ার আহবান এবং সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এসএ/সিলেট