রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
প্রতীকি ছবি
ট্রান্সমিটার সংরক্ষণ ও সংস্কার, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
একই দিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি রাজবাড়ি ফিডারের আওতাধীন মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদীপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবেনা।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ, মালুয়া হাউস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে শাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল বলে গণ্য করা হবে। কাজ শেষে তাৎক্ষনিক সরবরাহ কাজ শুরু হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
এসএ/সিলেট