আমরা কারো দাসত্ব করব না,...
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি...
ছবি সংগৃহীত
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে কমিউনিটি এওয়ার্ড পাচ্ছেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে'র জেনারেল সেক্রেটারি আবুল হোসেইন।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১শ'জন প্রবাসী সিলেটী। এক হাজারের মত আবেদন করা প্রবাসীর মধ্যে ১শ'জনকে বাছাই করেছে সিলেটের জেলা প্রশাসন।
শনিবার (২৬ ডিসেম্বর)সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে সফল প্রবাসী সম্মাননা দেয়া হবে। এর আগে কিন ব্রীজ হতে সকাল ১০টায় প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যা লি বের করা হবে। আর সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউজে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত হবে। অনুষ্টানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল।
উল্লেখ্য, জকিগঞ্জের সোনাসার এলাকার কৃতি সন্তান আবুল হোসেইন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে ছাড়াও গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন ইউকে'র জেনারেল সেক্রেটারি, গ্লোবাল জালালাবাদসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
তিনি হাউজ অব কমন্সে এওয়ার্ড, ক্রয়ডন কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস, ওয়ারথিং কাউন্সিল থেকে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। জেলা প্রশাসন আয়োজিত সম্মনানায় তাকে মনোনীত করায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট সকলের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসএ/সিলেট