খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ...
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন...
ছবি সংগৃহীত
এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন।
তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
মরহুমা রাশিদা বেগম চার ছেলে ও এক মেয়ের জননী। তার মৃত্যুতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইমজা নেতৃবৃন্দসহ সকল সদস্য মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
আরিফুল হক চৌধুরী : সিলেট প্রেসক্লাব'র কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান এর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, " মায়ের আদর, স্নেহ, ভালোবাসা ভূলে থাকা যায় না। মা হচ্ছেন প্রত্যেক সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। মায়েরা সন্তানদের লালনপালন করতে গিয়ে অনেক কষ্টসহ্য করেন যার তুলনা জীবনের সবকিছু দিয়ে পূরণ হবার নয়। মায়েরা আমাদের মাঝে না থাকলেও তাঁর ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা, গভীর সমবেদনা, পরিবারের সবাইকে ধৈর্যধারণ ও মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
বিপিজেএ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগাীয় কমিটির সদস্য ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান এর মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনের নেত্বৃৃন্দ। এক শোক বার্তায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি বলেন, মা হচ্ছেন পরিবারের ছাতা। মাকে হারিয়ে আনিস রহমান ও তার পরিবারের সবাই শোকাহত। আমরা পরিবারের সবাইকে ধৈর্যধারণ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
সিলেট অনলাইন প্রেসক্লাব : এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার সাংবাদিক আনিস রহমানের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএ/সিলেট