বিমানের ভেতরে স্ত্রী-কন্যার সাথে খোশগল্পে তারেক রহমান

post-title

ছবি সংগৃহীত

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরমধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষ হলো তারেকের।

বিমানের ভেতরে স্ত্রী ও মেয়ের সাথে খোশগল্পের মুহুর্তকে স্মরণীয় করে রাখতে জোবাইদা রহমান মোবাইল ফোনে ছবি তুলে তা ফেসবুকে আপলোড করেন। যা মূহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে।

এই রিপোর্ট লেখার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবনন্দরে যাত্রী বিরতিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের সাথে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে লন্ডন থেকে ১৯২ যাত্রী দেশে আসেন। এরমধ্যে ঢাকায় ফিরবেন ১০৭ জন যাত্রী। তারেক রহমানকে তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এসএ/সিলেট